Noor
বাংলা
Noor / দোয়া / ঘর ও পরিবার / রাত নামার সময়ের আদব সম্পর্কে হাদিস

রাত নামার সময়ের আদব সম্পর্কে হাদিস

ঘর ও পরিবার · 1 দোয়া

রাত নামার সময়ের আদব সম্পর্কে হাদিস 0:00
শুনুন
1

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ – أَوْ أَمْسَيْتُم – فَكُفُّوا صِبْيانَكُم, فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ, فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيلِ فَخَلُّوهُمْ, وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ؛ فَإِنَّ الشَّيطَانَ لاَ يَفْتَحُ بَاباً مُغلَقاً, وَأَوْكُوا قِرَبَكُمْ, وَاذْكُرُوا اسْمَ اللَّهِ, وَخَمِّرُوا آنِيَتَكُم, وَاذْكُرُوا اسْمَ اللَّهِ, وَلَوْ أَنْ تَعْرُضُوا عَلَيْهَا شَيْئاً, وَأَطْفِئُوا مَصَابِيحَكُمْ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি অন্ধকার হবে, অথবা (বলেছেন) তোমরা সন্ধায় উপনীত হবে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে; কারণ, তখন শয়তানরা ছড়িয়ে পড়তে থাকে। তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে, তখন তাদের ছেড়ে দিবে। আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহর নাম নিবে; কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলে না। আর তোমরা তোমাদের পানপাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম নিবে। আর তোমরা তোমাদের থালা-বাসন ঢেকে রাখবে এবং আল্লাহর নাম নিবে, যদিও সামান্য কিছু তার উপর রাখ। আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে।(১) আল্লাহ দরূদ ও সালাম এবং বরকত বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মাদ, তাঁর বংশধর ও তাঁর সকল সাহাবীগণের উপর। ................................ (১) সহীহ বুখারী, ফাতহুল বারীসহ, ১০/৮৮; নং ৫৬২৩; মুসলিম, ৩/১৫৯৫, হাদীস নং ২০১২।

সূত্র: Al-Bukhari, Muslim 3/1595.