1
اللَّهُمَّ اغْفِرْ لِي, وَارْحَمْنِي, وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গ পাইয়ে দিন।(১) ........................... (১) সহীহ বুখারী ৭/১০, হাদীস নং ৪৪৩৫; সহীহ মুসলিম ৪/১৮৯৩, হাদীস নং ২৪৪৪।
সূত্র: Al-Bukhari7/10, Muslim 4/1893.
2
جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ مَوْتِهِ يُدْخِلُ يَدَيْهِ فِي الْمَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ, وَيَقُولُ: لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তাঁর দু’হাত পানিতে প্রবেশ করিয়ে তা দিয়ে তাঁর চেহারা মুছছিলেন এবং বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, নিশ্চয় মৃত্যুর রয়েছে বিভিন্ন প্রকার ভয়াবহ কষ্ট।(২) ........................... (২) সহীহ বুখারী, (ফাতহুল বারীসহ), ৮/১৪৪, হাদীস নং ৪৪৪৯; তবে হাদীসে মিসওয়াকের উল্লেখও এসেছে।
সূত্র: Al-Bukhari.
3
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, আল্লাহ মহান। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, যাবতীয় রাজত্ব তাঁরই, তার জন্যই সকল প্রশংসা, আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি নেই।(১) .............................. (১) হাদীসটি ইমাম তিরমিযী সংকলন করেছেন, হাদীস নং ৩৪৩০; ইবন মাজাহ, হাদীস নং ৩৭৯৪; আর শাইখ আলবানী একে সহীহ বলেছেন। দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫২; সহীহ ইবন মাজাহ ২/৩১৭।
সূত্র: At-Tirmizi and Ibn Majah.