Noor
বাংলা
Noor / দোয়া / আনন্দ ও দুঃখ / ঋণ পরিশোধের জন্য দোয়া

ঋণ পরিশোধের জন্য দোয়া

আনন্দ ও দুঃখ · 2 দোয়া

ঋণ পরিশোধের জন্য দোয়া 0:00
শুনুন
1

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ, وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।(১) .......................... (১) তিরমিযী ৫/৫৬০, হাদীস নং ৩৫৬৩। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০।

সূত্র: At-Tirmizi 5/560.

2

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ, وَالْعَجْزِ وَالْكَسَلِ, وَالْبُخْلِ وَالْجُبْنِ, وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।(২) .......................... (২) সহীহ বুখারী, ৭/১৫৮, হাদীস নং ২৮৯৩। তাছাড়া পূর্বে পৃষ্ঠায় ১২১ নং এ গত হয়েছে।

সূত্র: Al-Bukhari 7/158.