Noor
বাংলা
Noor / দোয়া / ঘর ও পরিবার / শয়তান ও তার কুমন্ত্রণা দূরকারী দোয়া

শয়তান ও তার কুমন্ত্রণা দূরকারী দোয়া

ঘর ও পরিবার · 3 দোয়া

শয়তান ও তার কুমন্ত্রণা দূরকারী দোয়া 0:00
শুনুন
1

الْاسْتِعَاذَةُ بِاللَّهِ مِنْهُ

‘তার থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে’ (অর্থাৎ ‘আ‘ঊযু বিল্লাহ’ পড়বে)।(১) ............................. (১) আবূ দাউদ ১/২০৩, ইবন মাজাহ্‌ ১/২৬৫, হাদীস নং ৮০৭। আর পূর্বে ৩১ নং হাদীসে এর তাখরীজ চলে গেছে। আরও দেখুন, সূরা আল-মুমিনূন এর ৯৭-৯৮।

সূত্র: Abu Dawud 1/206, At-Tirmizi.

2

الْأَذَانُ

‘আযান দিবে।’(২) .......................... (২) সহীহ মুসলিম ১/২৯১; নং ৩৮৯; বুখারী, ১/১৫১, হাদীস নং ৬০৮।

সূত্র: Muslim 1/291, Al-Bukhari 1/151.

3

الْأَذْكَارُ وَقِرَاءَةُ الْقُرْآنِ

‘যিকির করবে এবং কুরআন পড়বে।’(৩) ....................... (৩) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করুন না। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারা পাঠ করা হয়। সহীহ মুসলিম ১/৫৩৯, হাদীস নং ৭৮০। তাছাড়া আরও যা শয়তানকে তাড়িয়ে দেয় তা হচ্ছে, সকাল বিকালের যিক্‌রসমূহ, ঘুমের যিক্‌র, জাগ্রত হওয়ার যিক্‌র, ঘরে প্রবেশের ও ঘর থেকে বের হওয়ার যিকিরসমূহ, মসজিদে প্রবেশের ও মসজিদ থেকে বের হওয়ার যিকিরসমূহ, ইত্যাদি শরী‘আতসম্মত যিকিরসমূহ। যেমন, ঘুমের সময় আয়াতুল কুরসী, সূরা আল-বাকারার সর্বশেষ দু’টি আয়াত। তাছাড়া যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন কাদীর একশতবার পড়বে, সেটা তার জন্য সে দিনটির জন্য পুরোপুরিই হিফাযতের কাজ দিবে। তদ্রুপ আযান দিলেও শয়তান পলায়ন করে।

সূত্র: Muslim 1/539.