Noor
বাংলা
Noor / দোয়া / আল্লাহর প্রশংসা / নবীর প্রতি দরুদ পাঠের ফজিলত

নবীর প্রতি দরুদ পাঠের ফজিলত

আল্লাহর প্রশংসা · 5 দোয়া

নবীর প্রতি দরুদ পাঠের ফজিলত 0:00
শুনুন
1

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।(২) .......................... (২) হাদীসটি সংকলন করেছেন, সহীহ মুসলিম ১/২৮৮, হাদীস নং ৩৮৪।

সূত্র: Muslim 1/288.

2

وَقَالَ صلى الله عليه وسلم: لاَ تَجْعَلُوا قَبْرِي عِيداً وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّ صَلاَتَكُم تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর; কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।(১) ............................... (১) আবূ দাউদ ২/২১৮, হাদীস নং ২০৪৪; আহমাদ ২/৩৬৭, হাদীস নং ৮৮০৪। আর শাইখ আলবানী একে সহীহ আবি দাঊদে ২/৩৮৩, সহীহ বলেছেন।

সূত্র: Abu Dawud 2/218, Ahmad 2/367.

3

وَقَالَ صلى الله عليه وسلم: الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।(২) ......................... (২) তিরমিযী, ৫/৫৫১, হাদীস নং ৩৫৪৬, ইত্যাদি। আরও দেখুন, সহীহুল জামে‘ ৩/২৫; সহীহুত তিরমিযী, ৩/১৭৭।

সূত্র: At-Tirmizi 5/551.

4

وَقَالَ صلى الله عليه وسلم: إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلاَمَ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।(৩) .............................. (৩) নাসাঈ, ৩/৪৩, হাদীস নং ১২৮২; হাকেম, ২/৪২১। আর শাইখ আলবানী একে সহীহুন নাসাঈ ১/২৭৪, সহীহ বলেছেন।

সূত্র: An-Nasa'i, Al-Hakim 2/421.

5

(وَقَالَ صلى الله عليه وسلم: مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِيَ حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ

রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।(১) ...................................... (১) আবূ দাউদ, হাদীস নং ২০৪১। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে ১/৩৮৩, একে হাসান হাদীস বলেছেন।

সূত্র: Abu Dawud (Hadith no. 2041).