1
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوقُ, وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।(১) ................................ (১) হাদীসটি সংকলন করেছেন আবূ দাউদ ২/৩০৬, হাদীস নং ২৩৫৯ ও অন্যান্য। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২০৯।
সূত্র: Abu Dawud 2/306.
2
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসীলায় আবেদন করি, আপনি আমাকে ক্ষমা করুন।(২) .......................... (২) হাদীসটি সংকলন করেছেন, ইবন মাজাহ্ ১/৫৫৭, হাদীস নং ১৭৫৩; যা মূলত আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমার দো‘আ। আর হাফেয ইবন হাজার তার তাখরীজুল আযকারে এটার সনদকে হাসান বলেছেন। শরহুল আযকার, ৪/৩৪২।
সূত্র: Ibn Majah 1/557.