1
إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَاماً فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ, فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بسمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেনো বলে, আল্লাহর নামে। আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে, এর শুরু ও শেষ আল্লাহর নামে।(১) ............................... (১) হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, হাদীস নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, হাদীস নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।
সূত্র: Abu Dawud 3/347, At-Tirmizi 4/288.
2
مَنْ أَطْعَمَهُ اللَّهُ الطَّعَامَ فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْراً مِنْهُ, وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَناً فَلْيَقُلْ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ
যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে, হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান। আর আল্লাহ কাউকে দুধ পান করালে সে যেন বলে: হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তা থেকে আরও বেশি দিন।(২) .................................. (২) তিরমিযী ৫/৫০৬, হাদীস নং ৩৪৫৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৮।
সূত্র: At-Tirmizi 5/506.