1
بِسْمِ اللَّهِ, تَوَكَّلْتُ عَلَى اللَّهِ, وَلَاَ حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
আল্লাহর নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। (৩) ................................... (৩) আবূ দাউদ ৪/৩২৫, হাদীস নং ৫০৯৫; তিরমিযী ৫/৪৯০, ৩৪২৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫১।
সূত্র: Abu Dawud 4/325, At-Tirmizi 5/490, Al-Albani, Sahih At-Tirmizi 3/151
2
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ, أَوْ أُضَلَّ, أَوْ أَزِلَّ, أَوْ أُزَلَّ, أَوْ أَظْلِمَ, أَوْ أُظْلَمَ, أَوْ أَجْهَلَ, أَوْ يُجْهَلَ عَلَيَّ
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়। আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়। (১) ............................... (১) সুনান গ্রন্থকারগণ: আবূ দাউদ, হাদীস নং ৫০৯৪; তিরমিযী, হাদীস নং ৩৪২৭; নাসাঈ, হাদীস নং ৫৫০১; ইবন মাজাহ, হাদীস নং ৩৮৮৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫২; সহীহ ইবন মাজাহ ২/৩৩৬।
সূত্র: Abu Dawud, Ibn Majah, An-Nasa'i, At-Tirmizi, Al-Albani, Sahih At-Tirmizi 3/152, Sahih Ibn Majah 2/336