1
رَبِّ اغْفِرْ لِي, رَبِّ اغْفِرْ لِي
হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।(২) ........................ (২) আবূ দাউদ ১/২৩১, হাদীস নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/১৪৮।
সূত্র: Abu Dawud 1/231, Sahih Ibn Mdjah 1/148.
2
اللَّهُمَّ اغْفِرْ لِي, وَارْحَمْنِي, وَاهْدِنِي, وَاجْبُرْنِي, وَعَافِنِي, وَارْزُقْنِي, وَارْفَعْنِي
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন।(৩) ............................. (৩) হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থগারগণ সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, ১/২৩১, হাদীস নং ৮৫০; তিরমিযী, হাদীস নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, হাদীস নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮।
সূত্র: Sahih At-Tirmizi 1/90, Sahih Ibn Majah 1/148.