1
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى (ثلاث مرات)
আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে। (তিনবার)(২) ............................... (২) হাদীসটি সুনানগ্রন্থকারগণ ও ইমাম আহমাদ সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং ১০০৭; ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭; আহমাদ, হাদীস নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।
সূত্র: Abu Dawud, Ibn Majah, An-Nasa'i, At-Tirmizi, Ahmad, Sahih At-Tirmizi (Al-Albani) 1/83.
2
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ, اللَّهُمَّ اغْفِرْ لِي
হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।(৩) ......................... (৩) সহীহ বুখারী, হাদীস নং ৭৯৪; মুসলিম, হাদীস নং ৪৮৪; পূর্বে ৩৪ নং তা গত হয়েছে।
সূত্র: Al-Bukhari, Muslim.
3
سُبوحٌ, قُدُّوسٌ, رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
(তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।(৪) .......................... (৪) সহীহ মুসলিম ১/৩৫৩, হাদীস নং ৪৮৭; আবূ দাউদ, হাদীস নং ৮৭২। পূর্বে ৩৫ নং এ গত হয়েছে।
সূত্র: Muslim 1/533.
4
اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ, وَلَكَ أَسْلَمْتُ, سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ, وَصَوَّرَهُ, وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ, تَبَارَكَ اللَّهُ أَحْسنُ الْخَالِقينَ
হে আল্লাহ! আমি আপনার জন্যই সাজদাহ করেছি, আপনার উপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার মুখমণ্ডল সাজদাহয় অবনত সেই মহান সত্তার জন্য; যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন, আর তার কান ও চোখ বিদীর্ণ করেছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময়।(১) ....................... (১) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭১ ও অন্যান্যগণ।
সূত্র: Muslim 1/534.
5
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ, وَالْمَلَكُوتِ, وَالْكِبْرِيَاءِ, وَالْعَظَمَةِ
পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী।(২) ............................ (২) আবু দাঊদ ১/২৩০, হাদীস নং ৮৭৩; নাসাঈ, হাদীস নং ১১৩১; আহমাদ, হাদীস নং ২৩৯৮০। আর শাইখ আলবানী একে সহীহ আবু দাউদে ১/১৬৬ সহীহ বলেছেন। যার তাখরীজ ৩৭ নং এ চলে গেছে।
সূত্র: Abu Dawud 1/230, An-Nasa'i, Ahmad, Sahih Abu Dawud 1/166.
6
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ: دِقَّهُ وَجِلَّهُ, وَأَوَّلَهُ وَآخِرَهُ, وَعَلاَنِيَّتَهُ وَسِرَّهُ
হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দিন— তার ক্ষুদ্র অংশ, তার বড় অংশ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ।(৩) ............................ (৩) সহীহ মুসলিম ১/২৩০, হাদীস নং ৪৮৩।
সূত্র: Muslim 1/350.
7
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ, وَبِمُعَافَاتِكَ مِنْ عُقوبَتِكَ, وَأَعُوذُ بِكَ مِنْكَ, لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ, أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে, আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আর আমি আপনার নিকটে আপনার (পাকড়াও) থেকে আশ্রয় চাই। আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই; আপনি সেরূপই, যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন।(২) ........................ (২) সুনান গ্রন্থকারগণ ও আহমাদ হাদীসটি সংকলন করেছেন। আবূ দাউদ, হাদীস নং ১৪২৭; তিরমিযী, হাদীস নং ৩৫৬৬; নাসাঈ, হাদীস নং ১৭৪৬; ইবন মাজাহ্, হাদীস নং ১১৭৯; আহমাদ, হাদীস নং ৭৫১। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০; সহীহ ইবন মাজাহ্, ১/১৯৪, আল-ইরওয়া, ২/১৭৫।
সূত্র: Muslim 1/352.