Noor
বাংলা
Noor / দোয়া / নামাজ / রুকুর দোয়া

রুকুর দোয়া

নামাজ · 5 দোয়া

রুকুর দোয়া 0:00
শুনুন
1

سُبْحانَ رَبِّيَ الْعَظِيمِ (ثلاث مرات)

আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি (তিনবার)(২) (২) সুনানের গ্রন্থাকারগণ ও আহমাদ হাদীসটি উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৮৭০; তিরমিযী, হাদীস নং ২৬২; নাসাঈ, হাদীস নং ১০০৭; ইবন মাজাহ্‌, হাদীস নং ৮৯৭; আহমাদ, হাদীস নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।

সূত্র: Abu Dawud, Ibn Majah, An-Nasa'i, At-Tirmizi, Ahmad, Sahih At-Tirmizi (Al-Albani) 1/83.

2

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ, اللَّهُمَّ اغْفِرْ لِي

হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।(৩) ......................... (৩) সহীহ বুখারী, হাদীস নং ৭৯৪; মুসলিম, হাদীস নং ৪৮৪; পূর্বে ৩৪ নং তা গত হয়েছে।

সূত্র: Al-Bukhari 1/99, Muslim 1/350.

3

سُبُّوُحٌ, قُدُّوسٌ, رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ

(তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।(৪) .......................... (৪) সহীহ মুসলিম ১/৩৫৩, হাদীস নং ৪৮৭; আবূ দাউদ, হাদীস নং ৮৭২। পূর্বে ৩৫ নং এ গত হয়েছে।

সূত্র: Muslim 1/353, Abu Dawud 1/230.

4

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ, وَبِكَ آمَنْتُ, وَلَكَ أَسْلَمْتُ, خَشَعَ لَكَ سَمْعِي, وَبَصَرِي, وَمُخِّي, وَعَظْمِي, وَعَصَبِي, [وَمَا استَقَلَّتْ بِهِ قَدَمِي]

হে আল্লাহ! আমি আপনার জন্যেই রুকু করেছি, আপনার উপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশী, সবই আপনার জন্য বিনয়াবনত। [আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে (আমার সমগ্র সত্তা) তাও (আপনার জন্য বিনয়াবনত)](৩) ............................ (৩) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭১; তাছাড়া চার সুনান গ্রন্থকারগণের মধ্যে ইবন মাজাহ ব্যতীত সবাই তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, হাদীস নং ৭৬০, ৭৬১; তিরমিযী, হাদীস নং ৩৪২১; নাসাঈ, হাদীস নং ১০৪৯; তবে দুই ব্রাকেটের অংশ ইবন খুযাইমার শব্দ, হাদীস নং ৬০৭; ইবন হিব্বান, হাদীস নং ১৯০১।

সূত্র: Muslim 1/534, Abu Dawud, An-Nasa'i, At-Tirmithi.

5

سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ, وَالْمَلَكُوتِ, وَالْكِبْرِيَاءِ, وَالْعَظَمَةِ

পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী।(২) ............................ (২) আবু দাঊদ ১/২৩০, হাদীস নং ৮৭৩; নাসাঈ, হাদীস নং ১১৩১; আহমাদ, হাদীস নং ২৩৯৮০। আর শাইখ আলবানী একে সহীহ আবু দাউদে ১/১৬৬ সহীহ বলেছেন। যার তাখরীজ ৩৭ নং এ চলে গেছে।

সূত্র: Abu Dawud 1/230, An-Nasa'i, Ahmad.