Noor
বাংলা
Noor / দোয়া / নামাজ / নামাজ শুরুর দোয়া (দোয়া আল-ইস্তিফতাহ)

নামাজ শুরুর দোয়া (দোয়া আল-ইস্তিফতাহ)

নামাজ · 6 দোয়া

নামাজ শুরুর দোয়া (দোয়া আল-ইস্তিফতাহ) 0:00
শুনুন
1

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ, اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ, اللَّهُمَّ اغْسِلْني مِنْ خَطَايَايَ, بِالثَّلْجِ وَالْماءِ وَالْبَرَدِ

হে আল্লাহ! আপনি আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করুন যেরূপ দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আপনি আমাকে আমার গুনাহসমূহ থেকে এমন পরিষ্কার করে দিন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আপনি আমাকে আমার পাপসমূহ থেকে বরফ, পানি ও মেঘের শিলাখণ্ড দ্বারা ধৌত করে দিন।(২) ................................ (২) সহীহ বুখারী ১/১৮১, হাদীস নং ৭৪৪; মুসলিম ১/৪১৯, হাদীস নং ৫৯৮।

সূত্র: Al-Bukhari 1/181, Muslim 1/419.

2

سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ, وَتَبارَكَ اسْمُكَ, وَتَعَالَى جَدُّكَ, وَلاَ إِلَهَ غَيْرُكَ

হে আল্লাহ! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আর আপনি ব্যতীত অন্য কোনো হক্ব ইলাহ নেই।(৩) ................................. (৩) সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৯; আর সুনান গ্রন্থকার চারজন। আবু দাউদ, হাদীস নং ৭৭৫; তিরমিযী, হাদীস নং ২৪৩; ইবন মাজাহ, হাদীস নং ৮০৬; নাসাঈ, হাদীস নং ৮৯৯। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৭৭; সহীহ ইবন মাজাহ ১/১৩৫।

সূত্র: Abu Dawud, Ibn Majah, An-Nasa'i, At-Tirmizi, Al-Albani, Sahih At-Tirmizi 1/77, Sahih Ibn Majah 1/135.

3

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفَاً وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ, إِنَّ صَلاَتِي, وَنُسُكِي, وَمَحْيَايَ, وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ, لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ. اللَّهُمَّ أَنْتَ المَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ, أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ, ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبي جَمِيعَاً إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ. وَاهْدِنِي لِأَحْسَنِ الأَخْلاقِ لاَ يَهْدِي لِأَحْسَنِها إِلاَّ أَنْتَ, وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا, لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ, لَبَّيْكَ وَسَعْدَيْكَ, وَالخَيْرُ كُلُّهُ بِيَدَيْكَ, وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ, أَنَا بِكَ وَإِلَيْكَ, تَبارَكْتَ وَتَعَالَيْتَ, أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَيْكَ

যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন আমি একনিষ্টভাবে আমার মুখমণ্ডল তাঁর দিকেই ফিরালাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী বা যাবতীয় ইবাদাত, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব্ব আল্লাহর জন্য। তাঁর কোনো শরীক নেই। আর আমি এরই আদেশ প্রাপ্ত হয়েছি এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ! আপনিই অধিপতি, আপনি ব্যতীত আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমার রব্ব, আমি আপনার বান্দা। আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি এবং আমি আমার পাপসমূহ স্বীকার করছি। সুতরাং আপনি আমার সমুদয় গুনাহ মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে পারে না। আর আপনি আমাকে সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করুন, আপনি ছাড়া আর কেউ উত্তম চরিত্রের পথে পরিচালিত করতে পারে না। আর আপনি আমার থেকে আমার খারাপ চরিত্রগুলো দূরীভূত করুন, আপনি ব্যতীত আর কেউ সে খারাপ চরিত্রগুলো অপসারিত করতে পারে না। আমি আপনার হুকুম মানার জন্য সদা-সর্বদা হাজির, সকল কল্যাণই আপনার দু’ হাতে নিহিত। অকল্যাণ আপনার দিকে নয় (অর্থাৎ মন্দকে আপনার দিকে সম্পৃক্ত করা উচিত নয়, অথবা মন্দ দ্বারা আপনার নিকটবর্তী হওয়া যায় না, বা মন্দ আপনার দিকে উঠে না)। আমি আপনার দ্বারাই (প্রতিষ্ঠিত আছি, সহযোগিতা পেয়ে থাকি) এবং আপনার দিকেই (আমার সকল প্রবণতা, বা আমার প্রত্যাবর্তন)। আপনি বরকতময় এবং আপনি সুঊচ্চ। আমি আপনার নিকট ক্ষমা চাই এবং আপনার কাছে তাওবাহ্‌ করছি।(১) ...................................... (১) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭১।

সূত্র: Muslim 1/534

4

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ, وَمِيْكَائِيلَ, وَإِسْرَافِيلَ, فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ, عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ. اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقيمٍ

হে আল্লাহ! জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের রব্ব, আসমান ও যমীনের স্রষ্টা, গায়েব ও প্রকাশ্য সব কিছুর জ্ঞানী, আপনার বান্দাগণ যেসব বিষয়ে মতভেদে লিপ্ত আপনিই তার মীমাংসা করে দিবেন। যেসব বিষয়ে মতভেদ হয়েছে তন্মধ্যে আপনি আপনার অনুমতিক্রমে আমাকে যা সত্য সেদিকে পরিচালিত করুন। নিশ্চয় আপনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন।(১) ..................... (১) সহীহ মুসলিম ১/৫৩৪, হাদীস নং ৭৭০।

সূত্র: Muslim 1/534

5

اللَّهُ أَكْبَرُ كَبِيرَاً, اللَّهُ أَكْبَرُ كَبِيراً, اللَّهُ أَكْبَرُ كَبِيراً, وَالْحَمْدُ لِلَّهِ كَثيراً, وَالْحَمْدُ لِلَّهِ كَثيراً, وَالْحَمْدُ لِلَّهِ كَثيراً, وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً (ثَلاثاً) أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ: مِنْ نَفْخِهِ, وَنَفْثِهِ, وَهَمْزِهِ

আল্লাহ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ সবচেয়ে বড় অতীব বড়। আর আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহর জন্যই অনেক ও অজস্র প্রশংসা। সকালে ও বিকালে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি (তিনবার) আমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আশ্রয় চাই তার ফুঁ তথা দম্ভ-অহংকার থেকে, তার থুতু তথা কবিতা থেকে ও তার চাপ তথা পাগলামি থেকে।(২) ......................... (২) আবূ দাউদ ১/২০৩, হাদীস নং ৭৬৪; ইবন মাজাহ্‌ ১/২৬৫, ৮০৭; আহমাদ, আহমাদ ৪/৮৫, হাদীস নং ১৬৭৩৯। শাইখ শু‘আইব আল-আরনাউত তার মুসনাদের তাহকীকে এ হাদীসের সনদকে হাসান লি-গাইরিহি বলেছেন। আর আব্দুল কাদের আরনাউত ইবন তাইমিয়্যার ‘আল-কালেমুত তাইয়্যেব’ গ্রন্থের নং ৭৮, এর তাহকীক বলেন, এটি তার শাওয়াহেদ বা সমার্থবোধক হাদীসের দ্বারা সহীহ লি-গাইরিহী প্রমাণিত হয়। আর আলবানী তার সহীহুল কালেমিত তাইয়্যেব এর ৬২ নং এ হাদীসটি উল্লেখ করেছেন। তাছাড়া ইমাম সহীহ মুসলিম ইবন উমার থেকে অনুরূপ হাদীস উদ্ধৃত করেছেন, তবে সেখানে একটি ঘটনা বর্ণিত হয়েছে। ১/৪২০, হাদীস নং ৬০১।

সূত্র: Abu Dawud 1/203, Ibn Majah 1/265, Ahmad 4/85. Muslim 1/420.

6 AI

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ, أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ, وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ, [وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَواتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالأَرْضِ] [وَلَكَ الْحَمْدُ] [أَنْتَ الْحَقُّ, وَوَعْدُكَ الْحَقُّ, وَقَوْلُكَ الْحَقُّ, وَلِقاؤُكَ الْحَقُّ, وَالْجَنَّةُ حَقٌّ, وَالنَّارُ حَقٌّ, وَالنَّبِيُّونَ حَقٌّ, وَمحَمَّدٌ صلى الله عليه وسلم حَقٌّ, وَالسّاعَةُ حَقٌّ] [اللَّهُمَّ لَكَ أَسْلَمتُ, وَعَلَيْكَ تَوَكَّلْتُ, وَبِكَ آمَنْتُ, وَإِلَيْكَ أَنَبْتُ, وَبِكَ خاصَمْتُ, وَإِلَيْكَ حاكَمْتُ. فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ, وَمَا أَخَّرْتُ, وَمَا أَسْرَرْتُ, وَمَا أَعْلَنْتُ] [أَنْتَ المُقَدِّمُ, وَأَنْتَ المُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ] [أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ]

হে আল্লাহ! সমস্ত প্রশংসা আপনার; আপনি আসমানসমূহ, যমিন ও তাদের মধ্যে যা আছে তার নূর। সমস্ত প্রশংসা আপনার; আপনি আসমানসমূহ, যমিন ও তাদের মধ্যে যা আছে তার ধারক। [সমস্ত প্রশংসা আপনার; আপনি আসমানসমূহ, যমিন ও তাদের মধ্যে যা আছে তার রব।] [সমস্ত প্রশংসা আপনার; আসমানসমূহ, যমিন ও তাদের মধ্যে যা আছে তার রাজত্ব আপনারই।] [সমস্ত প্রশংসা আপনার; আপনি আসমানসমূহ ও যমিনের বাদশাহ।] [সমস্ত প্রশংসা আপনার।] [আপনি সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার বাণী সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য এবং কিয়ামত সত্য।] [হে আল্লাহ! আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আপনার উপরই ভরসা করলাম, আপনার উপরই ঈমান আনলাম, আপনার দিকেই প্রত্যাবর্তন করলাম, আপনার (সাহায্যে) বিবাদ করলাম এবং আপনাকেই বিচারক মানলাম। সুতরাং আমার পূর্বের ও পরের, গোপন ও প্রকাশ্য (সব গুনাহ) ক্ষমা করুন।] [আপনিই অগ্রসরকারী এবং আপনিই বিলম্বকারী; আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই।] [আপনিই আমার উপাস্য; আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই।]

সূত্র: Al-Bukhari, cf. Al-Asqalani, Fathul-Bari 3/3 , 11/ 116, 13/371, 423, 465. See also Muslim for a shorter account, 1/532.

AI

আরবি পাঠ্য ও এর উৎস নির্ভরযোগ্য। “AI” চিহ্নিত আইটেমগুলো আপনার ভাষায় যান্ত্রিকভাবে অনূদিত এবং এতে ত্রুটি থাকতে পারে — মূল নির্ভরযোগ্য উৎস আরবিই। কোনো সমস্যা জানাতে যেকোনো আইটেমে “রিপোর্ট” চাপুন।