Noor
বাংলা
Noor / দোয়া / নামাজ / আজানের জিকির

আজানের জিকির

নামাজ · 5 দোয়া

আজানের জিকির 0:00
শুনুন
1

يَقُولُ مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ إِلاَّ فِي (حَيَّ عَلَى الصَّلَاةِ وَحَيَّ عَلَى الْفَلَاحِ) فَيقُولُ: (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ)

মুয়াযযিন যা বলে শ্রোতাও তা বলবে, তবে ‘হাইয়্যা ‘আলাস্‌সালাহ’ এবং ‘হাইয়্যা ‘আলাল ফালাহ’ এর সময় বলবে, আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।(১) ....................................... (১) সহীহ বুখারী, ১/১৫২, হাদীস নং ৬১১, ৬১৩; সহীহ মুসলিম, ১/২৮৮, হাদীস নং ৩৮৩।

সূত্র: Al-Bukhari 1/152, Muslim 1/288.

2

يَقُولُ: وَأَنَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ, رَضِيتُ بِاللَّهِ رَبَّاً, وَبِمُحَمَّدٍ رَسُولاً, وَبِالْإِسْلاَمِ دِينَاً. يَقُولُ ذَلِكَ عَقِبَ تَشَهُّدِ الْمُؤَذِّنِ.

বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দাহ ও রাসূল। আমি আল্লাহকে রব্ব, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে রাসূল এবং ইসলামকে দীন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট।(২) মুয়াযযিন তাশাহহুদ (তথা আশহাদু আন্না মুহাম্মাদার...) উচ্চারণ করার পরই শ্রোতারা এ যিকিরটি বলবে(১)। ........................................ (২) সহীহ মুসলিম ১/২৯০, হাদীস নং ৩৮৬। (১) ইবন খুযাইমা, ১/২২০।

সূত্র: Muslim 1/290, Ibn Khuzaymah 1/220.

3

يُصَلِّي عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْدَ فَرَاغِهِ مِنْ إِجَابَةِ الْمُؤَذِّنِ

মুয়াযযিনের কথার জবাব দেওয়া শেষ করার পর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পড়বে।(২) .................................. (২) সহীহ মুসলিম ১/২৮৮, হাদীস নং ৩৮৪।

সূত্র: Muslim 1/288

4

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ, وَالصَّلاَةِ الْقَائِمَةِ, آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ, وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ, [إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ]

তারপর বলবে, হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব! মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ওসীলা তথা জান্নাতের একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির ওপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।(৩) ..................................... (৩) সহীহ বুখারী ১/২৫২, হাদীস নং ৬১৪; আর দুই ব্রাকেটের মাঝখানের অংশ উদ্ধৃত করেছেন, বায়হাকী ১/৪১০। আর আল্লামা আবদুল আযীয ইবন বায রাহেমাহুল্লাহ তার ‘তুহফাতুল আখইয়ার’ গ্রন্থে এটার সনদকে হাসান বলেছেন, পৃ. ৩৮।

সূত্র: Al-Bukhari 1/152, Al-Bayhaqi 1/410

5

يَدْعُو لِنَفسِهِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ فَإِنَّ الدُّعَاءَ حِينَئِذٍ لاَ يُرَدُّ

আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নিজের জন্য দো‘আ করবে। কেননা ঐ সময়ের দো‘আ প্রত্যাখ্যান করা হয় না।(১) ...................................... (১) তিরমিযী, হাদীস নং ৩৫৯৪; আবূ দাউদ, হাদীস নং ৫২৫; আহমাদ, হাদীস নং ১২২০০; আরও দেখুন, ইরওয়াউল গালীল, ১/২৬২।

সূত্র: At-Tirmizi, Abu Dawud, Ahmad, Irwa' al-Ghalil 1/262